শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ভারত ম্যাচের আগে অধিনায়ককে নিয়ে দুশ্চিন্তায় পাকিস্তান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছে ভারত। কাল মাঠে নামছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ওমানের বিপক্ষে সেই ম্যাচে অধিনায়ক সালমান আলী আগার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। কাল যদি না খেলেন তাহলে রোববার ভারতের বিপক্ষে খেলতে পারবেন তো?

গতকাল (১০ সেপ্টেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলন করে পাকিস্তান। সালমানে সেখানে থাকলেও সেভাবে ঘাম ঝরাননি। তার ঘাড়ে থাকা ব্যান্ডেজই দুশ্চিন্তার খোরাক জোগাচ্ছে। ঘাড় নড়াচড়ার সময় অস্বস্তি বোধ করছিলেন তিনি। তাই বাড়তি সতর্কতা নিয়ে অনুশীলন করেন এই ব্যাটার। এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি।

দলের অন্য খেলোয়াড়েরা পুরোদমে অনুশীলন করলেও সালমান কোনো চাপ নেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিডিয়া ম্যানেজারের জানিয়েছেন, সালমান শুধু হালকা ধরনের টানে ভুগছেন এবং ফিটনেস নিয়ে গুরুতর কোনো সমস্যা নেই। সতর্কতার কারণে অনুশীলন সেশনটি এড়িয়ে গেছেন তিনি। শিগগিরই দলের সঙ্গে পুরোপুরি অনুশীলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে দারুণ ছন্দে আছে পাকিস্তান। শারজায় ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে তারা। সেই স্মৃতি সঙ্গী করে কাল প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ওমানের মুখোমুখি হবে তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com