বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে : জাহিদ হোসেন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তার দাবি, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য দল (বিএনপি) প্রস্তুত আছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গত ১৮ মাস পূর্ব থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। নির্বাচনী প্রক্রিয়া যেহেতু একটি ধারাবাহিক কার্যক্রম, সেটি অব্যাহত আছে এবং চলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, সব মানুষের নেতা তারেক রহমান।

জাহিদ হোসেন বলেন, বিএনপি এ দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং জনগণের অধিকার আদায়ের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের যেটি, সেটির নেতৃত্ব দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com