শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বাংলাদেশ ম্যাচে জয় পেতে পাকিস্তানকে পরামর্শ দিলেন মিসবাহ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক বাংলাদেশের বিপক্ষে আজকের ‘অলিখিত সেমিফাইনাল’-এর আগে পাকিস্তান দলকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এই ম্যাচের বিজয়ী দল রবিবার ভারতের সঙ্গে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে। একটি স্থানীয় ক্রীড়া প্ল্যাটফরমকে দেওয়া সাক্ষাৎকারে মিসবাহ দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন এবং শুধু বাংলাদেশ ম্যাচে ফোকাস না করার পরামর্শ দিয়েছেন।

ম্যাচের আগে পাকিস্তান দলকে কার্যকর পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হক। পাকিস্তানের একটি ক্রীড়া সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিসবাহ শুধু বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নয়, বরং সামগ্রিক লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেন।

মিসবাহ বলেন,“প্রশ্ন হলো, আসল লক্ষ্য কী? যদি শুধু ফাইনালে ওঠার দিকেই মনোযোগ থাকে, তাহলে সবাই একমত হবে না যে এই বোলিং আক্রমণই যথেষ্ট। ভারতের বিপক্ষে ফাইনালের কথা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে, যেখানে দরকার হবে বিশেষজ্ঞ বোলার।”

তিনি মনে করেন, ভারতের বিপক্ষে সম্ভাব্য ফাইনালে সাফল্যের জন্য বর্তমান স্কোয়াডে একটি পরিবর্তন দরকার, বিশেষ করে বোলিং বিভাগে।

মিসবাহর মতে, ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ সামলাতে পাকিস্তানের প্রয়োজন একজন দক্ষ ডানহাতি পেসার, যিনি বলকে ভেতরের দিকে সুইং করাতে পারেন।

তিনি বলেন, “না হলে, নতুন বলে হারিস রউফকে আক্রমণে আনা যেতে পারে। কিন্তু তাও আমি মনে করি, ফাইনালের জন্য আমাদের অবশ্যই তৃতীয় একজন ফাস্ট বোলার দরকার।”

মিসবাহ বিকল্প হিসেবে অলরাউন্ডার ফাহিম আশরাফের কথা বলেন। তার মতে, ফাহিম ও শাহিন আফ্রিদির যুগলবন্দি বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বাড়তি চাপ তৈরি করতে পারে। “ফাহিমকে যদি শাহীনের সঙ্গে নতুন বলে আক্রমণে আনা হয়, তাহলে সেটা বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য বাড়তি চ্যালেঞ্জ হবে।”

মিসবাহ বলেন, বাংলাদেশের বিপক্ষে একই একাদশ খেলালেও সমস্যা নেই, কারণ প্রতিপক্ষ স্পিনারদের সামলাতে হিমশিম খাচ্ছে। তবে ফাইনালের আগে অবশ্যই বোলিং কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবা উচিত।

৫১ বছর বয়সী এই ক্রিকেট ব্যক্তিত্বের মতে, ফাইনালের আগে পাকিস্তানকে কৌশলগতভাবে আরও শক্তিশালী হতে হবে। বিশেষ করে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো করতে চাইলে, বোলিং আক্রমণে ভারসাম্য আনাটা জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com