সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হচ্ছে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন

  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: ঢাকা শহরে প্রথমবারের মতো একটি সরকারি গ্রিন বিল্ডিং নির্মিত হতে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের নতুন অফিস ভবনই হবে সেই মাইলফলক। আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ভবনটিকে প্রতিষ্ঠা করা হবে এনভায়রনমেন্টাল সেন্টার অব এক্সিলেন্স হিসেবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা জানান, গাজীপুরসহ বিভিন্ন শিল্পঘন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ভবন স্থাপন করা হবে, যাতে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষার কার্যক্রম আরও জোরদার হয়। তিনি এনফোর্সমেন্ট কার্যক্রমে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা রাখার আশ্বাস দেন।

উপদেষ্টা উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের কার্যক্রমে বিলম্ব বা শৈথিল্য জনগণের প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করে। তাই সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব(জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো: খায়রুল হাসান এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: কামরুজ্জামানসহ বিভিন্ন প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com