শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আজ থেকে শুরু টানা ৪ দিনের ছুটি

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টানা চার দিনের ছুটি। ছুটি শেষ হবে শনিবার (৪ অক্টোবর)। এরপর রোববার (৫ অক্টোবর) থেকে যথারীতি শুরু হবে কর্মদিবস।

সরকারি এবং বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানে আজ থেকেই ছুটি শুরু হলেও, কিছু বেসরকারি অফিস আগামী শনিবার খোলা রাখবে। ফলে সেখানে কর্মরতদের জন্য ছুটি এক দিন কম হতে পারে।

সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে এক দিনের সরকারি ছুটি রয়েছে। এরপর ৩ অক্টোবর (শুক্রবার) এবং ৪ অক্টোবর (শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি।

তবে এই ছুটির আওতায় থাকছে না জরুরি সেবা খাত। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বন্দর পরিচালনা, ডাক সেবা, টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা অব্যাহত থাকবে। এসব খাতে কর্মরতরা ছুটি ভোগ করতে পারবেন না।

বিশেষ করে চিকিৎসাসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স, টেকনিশিয়ান ও ওষুধ সরবরাহ সংশ্লিষ্ট পরিবহন কর্মীরা এই ছুটির বাইরে থাকবেন।

এছাড়া ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর কার্যক্রমও এই চার দিন বন্ধ থাকবে। আগামী রোববার সকাল ১০টা থেকে পুঁজিবাজারে পুনরায় লেনদেন শুরু হবে। ব্যাংকিং কার্যক্রমও একই দিন থেকে চালু হবে।

অন্যদিকে, দুর্গাপূজাসহ ধারাবাহিক ধর্মীয় উৎসবের কারণে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com