রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

নভেম্বরে আসছে আয়ারল্যান্ড, খেলা দেশের ৩ শহরে

  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের আগে ভীষণ ব্যস্ত সূচি বাংলাদেশের। এর মধ্যে রয়েছে আয়ারল্যান্ড সিরিজও। অবশ্য বাংলাদেশে এসে আইরিশরা শুধু টি-টোয়েন্টিই নয়, খেলবে টেস্টও। এবার সেই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার এই সিরিজের সূচি প্রকাশ করেছে। নভেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশে দুটি টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল‍্যান্ড। আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল‍্যান্ড। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

দ্বিতীয় ও শেষ টেস্ট ১৯ নভেম্বর শুরু হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২০২৩ সালের এপ্রিলে এই মাঠেই হয়েছিল দুই দলের একমাত্র টেস্ট, যেটায় ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম‍্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দুটি ম‍্যাচ হবে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বরের তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ করবে আয়ারল‍্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com