মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাপার কর্মী সমাবেশ পণ্ড

  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পুলিশি বাধায় পণ্ড হয়েছে জাতীয় পার্টির কর্মী সমাবেশ। জাতীয় পার্টি নেতা-কর্মীদের পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গরম পানি, রঙিন পানি নিক্ষেপ করে পুলিশ। এসময় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দও পাওয়া যায়।

শনিবার (১১ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে কাকরাইল মোড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে অংশ নিতে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। সমাবেশ চলার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর পুলিশ সেখানে এসে ব্যারিকেড সৃষ্টি করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া রাস্তায় জনসমাগম সৃষ্টি করায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মী সমাবেশ করছিলেন। কিন্তু বক্তব্য চলাকালীন সময়ে পুলিশ হঠাৎ জলকামান নিয়ে এসে আক্রমণ চালায় এবং পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলেও তারা বারবার উসকানিমূলক আচরণ করে বলে অভিযোগ তাদের।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে কাকরাইল ও আশপাশের এলাকায়।

এ ঘটনায় এখনও কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com