শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

  • আপডেট টাইম : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার সকালে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

রোববার (১২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে সফরসংক্রান্ত বিষয়ে বাসস বা কোনো সংবাদপত্র তার সঙ্গে যোগাযোগ করেনি।

তিনি আরও লেখেন, বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে তিনি জানিয়েছিলেন যে, প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম যাচ্ছেন। পাশাপাশি সফরকালে তিনি কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন বলেও উল্লেখ করেছিলেন।

তবে শফিকুল আলম স্পষ্ট করে জানান, ‘আমি কোথাও বলিনি যে, প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বাস্তবেও এমন কোনো বৈঠকের সময়সূচি নির্ধারিত ছিল না।’

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রকাশিত প্রতিবেদন সংশোধন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com