বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সেরা অভিনেতার পুরস্কার ঐশ্বরিয়াকে উৎসর্গ করলেন অভিষেক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউডে যখন দম্পতিদের বিচ্ছেদ-জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময়েই যেন সব গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে দিলেন অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি তিনি তার অভিনয় জীবনের প্রথম ‘সেরা অভিনেতা’ হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। আর পুরস্কার হাতে নিয়েই মঞ্চ থেকে তিনি এই সম্মান উৎসর্গ করলেন স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। আবেগঘন কণ্ঠে তিনি ধন্যবাদ জানালেন মেয়ে আরাধ্যাকেও।

পুরস্কার হাতে নিয়ে অভিষেক বলেন,“গত ২৫ বছর ধরে এই পুরস্কারের স্বপ্ন দেখেছি। আজ তা বাস্তবে পরিণত হলো। আমার চেয়েও বেশি খুশি আমার পরিবার। এই সম্মান আমি উৎসর্গ করছি ঐশ্বরিয়া ও আরাধ্যাকে। তোমাদের ত্যাগ, ভালোবাসা আর সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না।”

তিনি আরও যোগ করেন,“আশা করি, এই পুরস্কারের মধ্য দিয়ে তোমরা নিজেদের আত্মত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমরা না থাকলে আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না।”

পরিচালক সুজিত সরকারের পরিচালনায় ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অভিনয়ের জন্যই অভিষেক পেয়েছেন এই পুরস্কার। ছবিটিতে এক অসুস্থ বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক পুনরুদ্ধারের গল্পকে দারুণভাবে তুলে ধরেছেন তিনি। তার সংবেদনশীল অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।

অভিষেক বলেন,“যারা আমাকে ২৫ বছর ধরে সুযোগ দিয়েছেন, আমার ওপর বিশ্বাস রেখেছেন সব পরিচালক ও প্রযোজকদের প্রতিও আমার কৃতজ্ঞতা। এই সম্মান তাঁদেরও।”

তিনি আরও বলেন, “এই অর্জন সহজ ছিল না। তবে আজ মনে হচ্ছে, আমি এই পুরস্কারের যোগ্য হয়ে উঠতে পেরেছি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com