শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

জুলাই সনদ স্বাক্ষর বর্বরতা থেকে সভ্যতায় আসার প্রমাণ: প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ স্বাক্ষরের ‘ঐতিহাসিক’ ঘটনাকে ‘বর্বরতা থেকে সভ্যতায় আসার প্রমাণ’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘এখন কাজে প্রমাণ করতে হবে যে, আমরা সেই সভ্যতা অর্জন করেছি।’

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-তে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে’ এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে ‘আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম’। রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে, সারা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে জুলাই সনদ।’’

গণঅভ্যুত্থানের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে এবং একইসঙ্গে জুলাই সনদকে অভ্যুত্থানের ‘দ্বিতীয় অংশ’ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

চব্বিশের অভ্যুত্থানে জন্য যারা প্রাণ-রক্ত দিয়েছেন, বক্তব্যের শুরুতে তাদের কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে যারা আহত হয়েছেন বা কষ্টে আছেন, সেই যোদ্ধাদের প্রতিও তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে এবং জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন, সে কথা বলেন মুহাম্মদ ইউনূস।

কীভাবে দলগুলো ঐক্যমত্যে এসেছে তা তরুণদের জানাতে ‘পাঠ্যপুস্তকে থাকবে’ সেই কথা-ও যোগ করেন তিনি।

দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে ঐক্যের সুর বাজালাম, সেই সুর নিয়েই নির্বাচনে যাব। যারা স্বাক্ষর করলেন, তারা প্রয়োজনে আবার বসেন। ঠিক করেন কীভাবে নির্বাচন সুন্দর করা যায়। যেনতেন নির্বাচন করে কোনও লাভ নেই।

তিনি আরও বলেন, মানুষ যেন মনে রাখে এই সনদে যারা স্বাক্ষর করেছেন তারা সুষ্ঠু নির্বাচন করেছে। পুলিশ এসে কেন ধাক্কাধাক্কি করবে। নিজেদের নির্বাচন নিজেরা করবো। কারও এসে আমাদের সোজা করতে হবে না, দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com