শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চলমান নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে ভারতে অবস্থান করছেন ওই দুই খেলোয়াড়।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। দুই ক্রিকেটার টিম হোটেল থেকে হাঁটতে হাঁটতে কাছের একটি ক্যাফেতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলযোগে এক যুবক তাদের পিছু নেয় এবং একপর্যায়ে এক খেলোয়াড়ের সঙ্গে অশালীন আচরণ করে দ্রুত স্থান ত্যাগ করে।

খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে বিষয়টি জানালে তিনি স্থানীয় পুলিশের সহযোগিতায় দুই ক্রিকেটারকে নিরাপদে হোটেলে ফিরিয়ে আনেন।
এরপর সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা দুই অস্ট্রেলীয় খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত জবানবন্দি নেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, এক প্রত্যক্ষদর্শী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর নোট করে রাখায় দ্রুত তাকে শনাক্ত করা সম্ভব হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে।

ইন্দোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com