রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

শেখা আর প্রস্তুতিতে চোখ বাংলাদেশ অধিনায়কের

  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কঠিন চ্যালেঞ্জই চান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সহজ জয় বা একতরফা আধিপত্য নয়, বরং প্রতিটি ম্যাচে লড়াইয়ের ভেতর দিয়ে দলকে গড়ে তোলাই তার লক্ষ্য। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ছয়টি ম্যাচকে তাই তিনি দেখছেন পরীক্ষার মঞ্চ হিসেবে-যেখানে জয় নয়, মূল ফোকাস থাকবে শেখা ও প্রস্তুতিতে।

তিনি জানিয়েছেন, টেস্ট দলের নেতৃত্ব নিয়ে তিন-চারজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে।

রবিবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়েই প্রশ্নের মুখোমুখি হন লিটন দাস। টেস্ট নেতৃত্বে আগ্রহ আছে কি না, এমন প্রশ্নে হাসিমুখেই জবাব দেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, খেলোয়াড় হিসেবে টেস্ট দলের নেতৃত্ব পাওয়া অনেক বড় অর্জন। আমার মনে হয় না কেউ এই সুযোগ পেলে ‘না’ বলবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানি না। তারা (বিসিবি) যদি মনে করে আমি যোগ্য, নিশ্চয়ই কথা বলবে। দেখা যাক, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com