বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা

সাইক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

হাফসা আক্তার  : সাইক কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির (SCMST) অকুপেশনাল থেরাপি বিভাগের উদ্যোগে প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা (Farewell) এবং নবীন বরণ (Freshers Reception) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৩রা নভেম্বর সোমবার ঢাকার উত্তরাস্থ ফ্যান্টাসি আইল্যান্ড, দিয়াবাড়িতে জমকালো আয়োজনের এটি অনুষ্ঠিত হয়।

কলেজ কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, কলেজটির অকুপেশনাল থেরাপি বিভাগ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।

নতুনদের বরণ করে নেওয়া এবং সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানানোর এই আয়োজনে দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইক গ্রুপ-এর চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহইয়া।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. এস.কে. মনিরুজ্জামান, যিনি বিএইচপিআই-এর অকুপেশনাল থেরাপি বিভাগের অধ্যাপক ও প্রধান এবং বোটা (BOTA)-এর সভাপতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মেজর মাকসুদুর রহমান (অব.), ব্যবস্থাপনা পরিচালক, ফ্যান্টাসি আইল্যান্ড। উপস্থিত ছিলেন
আলবার্ট মোল্লাহ,
কো-ফাউন্ডার ও কার্যনির্বাহী পরিচালক, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন,
ফিদা আল-শামস, সভাপতি (এসএসএলটি), সহকারী অধ্যাপক ও প্রধান, এসএলটি বিভাগ, এমসিপিএইচএস।
উপস্থিত ছিলেন, ড. শাহনাজ বেগম, উপাধ্যক্ষ, সাইক কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপী এই মিলনমেলা নতুন ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

আয়োজকরা জানান, এটি শিক্ষার্থীদের মধ্যে পেশাগত সম্পর্ক স্থাপন এবং ভবিষ্যৎ কর্মজীবনের অনুপ্রেরণা যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরো বলেন, উত্তরাস্থ দিয়াবাড়ী ফ্যান্টাসি আইল্যান্ডের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আবুল কাসেম মোহাম্মদ এনামুল হক, অধ্যক্ষ, সাইক কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com