রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ক্যান্সারে আক্রান্ত মা ও জটিল রোগে আক্রান্ত ছেলের পাশে তারেক রহমান

  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ক্যান্সারে আক্রান্ত মা ও জটিল রোগে ভোগা ছেলের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন।

আতিকুর রহমান রুমন জানান, ছেলে একটি জটিল রোগে আক্রান্ত। প্রস্রাবের জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে, ধীরে ধীরে তার দুই পা অবশ হচ্ছে। অন্যদিক মায়ের ক্যান্সার— দেশের একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রতি এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি এই পরিবারের সার্বিক খোঁজ-খবর নিতে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় পান্থপথের একটি হাসপাতালে পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করি। তাদের হাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বলেও উল্লেখ করেন রুমন।

মানবিক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com