মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

পৃথ্বি শ’ক ভারতীয় দলের ‘ভবিষ্যৎ শচিন’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৩৪৯ বার পঠিত

স্পোর্টস ডেস্ক,সিটিজেন নিউজ: মার্ক ওয়াহর মতো অস্ট্রেলিয়ান কিংবদন্তিও তার মধ্যে দেখছেন শচিন টেন্ডুলকারের ছায়া। পৃথ্বি শ’কে ভারতীয় দলের ‘ভবিষ্যৎ শচিন’ বলেই আখ্যা দেন অনেকে। দুর্দান্ত প্রতিভা নিয়ে আন্তর্জাতিক আঙিনায় আসা এই ব্যাটসম্যান এবার ধরা পড়লেন ডোপ টেস্টে।

আজ (মঙ্গলবার) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, ডোপিংয়ের নিয়ম ভাঙায় আট মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে পৃথ্বি শ’কে। চলতি বছরেরর ১৫ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন ১৯ বছর বয়সী পৃথ্বি। তবে ১৫ সেপ্টেম্বর থেকে ট্রেনিং চালিয়ে যেতে পারবেন।
বিসিসিআই পৃথ্বির নিষেধাজ্ঞা নিয়ে বিবৃতিতে বলেছে, ‘মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিবন্ধিত ক্রিকেটার পৃথ্বি শ ডোপ বিষয়ক নীতিমালা ভঙ্গ করে নিষিদ্ধ হয়েছেন। তিনি অজ্ঞতাবশত নিষিদ্ধ দ্রব্য সেবন করেছেন, যা কিনা সাধারণত কফ সিরাপে পাওয়া যায়।’

গত বছরের নভেম্বরে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় পৃথ্বি শ’য়ের। দেশের হয়ে দুটি টেস্ট খেলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক সিরিজেই নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে আলোড়ন ফেলেন ১৯ বছরের পৃথ্বি।

রাজকোটে সিরিজের প্রথম টেস্টেই করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। হায়দরাবাদে পরের টেস্টেও হাফসেঞ্চুরি পান পৃথ্বি। ফলে ওই সিরিজে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এরপর অস্ট্রেলিয়া সফরের দলেও জায়গা করে নিয়েছিলেন। কিন্তু চোটের কারণে সেই সফরে না খেলেই দেশে ফিরতে হয় দারুণ প্রতিভাবান এই ব্যাটসম্যানকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com