শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি পুরো জাতির অভিভাবক: রিজভী

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র এখনও ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে। এ সময় প্রেরণার উৎস হিসেবে খালেদা জিয়াকে এ জাতি আরও দীর্ঘদিন কাছে পেলে, মজবুত হয়ে গড়ে উঠবে— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, বরং ‘সারা জাতির অভিভাবক’। এ কারণেই আজ এভারকেয়ার হাসপাতালে মানুষের ঢল দেখা গেছে। দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় আপসহীন থাকার কারণে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রও খালেদা জিয়াকে দুর্বল করতে পারেনি। দেশের সর্বস্তরের মানুষ তার সুস্থতা কামনায় যেভাবে দোয়া করছেন, তা নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com