বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিমানবন্দর রপ্তানি কার্গো হতে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত

হাফসা আক্তার  : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি (AVSEC) বিভাগের সফল কার্যক্রমের মাধ্যমে রপ্তানি কার্গো হতে ৪০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা এবং যাত্রীসেবায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা কর্মীবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে আসছে।

বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাসহ সকল প্রকার অনৈতিক কার্যকলাপ এর বিরুদ্ধে জিরো টলারেন্স এই নীতিতে ব্যক্ত হয়ে অদ্য ০৩ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আনুমানিক ০৯.০৫ ঘটিকায় কর্তব্যরত এভসেক সদস্য হ্যাঙ্গার গেইট-৮ এ রপ্তানি কার্গোর নিরাপত্তা তল্লাশী চলাকালীন ডাক বিভাগের মাধ্যমে রপ্তানিকৃত মালামালের ভিতরে ৪০০০ পিস কমলা রঙ্গের ট্যাবলেট যার বানিজ্যিক নাম “ইয়াবা” শণাক্ত করেন। উল্লেখ্য যে, উক্ত ইয়াবাসমূহ ফ্রান্সের পেরিস শহরে রপ্তানি করার জন্য ডাক বিভাগে বুকিং দেয়া হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

এ বিষয়ে বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com