মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

আরও ২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার

  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৩৬৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: পূর্ব উপকূলে দুটি স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে, গত এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আরও দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেণ করল পিয়ংইয়ং। খবর বিবিসি।

বুধবার সকালে ওনসান এলাকা থেকে ওই ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে সাক্ষাতের পর গত সপ্তাহেই প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এই ঘটনাকে দক্ষিণ কোরিয়ার জন্য ‘গুরুতর সতর্কতা’ বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আগামী মাসেই ওই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। বুধবার স্থানীয় সময় সকাল ৫টা ৬ মিনিট এবং ৫টা ২৭ মিনিটে ওই ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়। ওনসান বন্দরের কাছাকাছি কালমা এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com