বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

মাত্র ৩৬ সেকেন্ডের প্রভাস ও শ্রদ্ধার কেমিস্ট্রি

  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৩৯২ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের দক্ষিণের সুপারস্টার প্রভাস। ‘বাহুবলী’ সিনেমায় অভিনয় করে এই নামেই এখন পরিচয় তার। অনেক দিন পর আসছে এই অভিনেতার নতুন সিনেমা ‘সাহো’। ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ (২০১৭) মুক্তির পর এই সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন তিনি। আর এই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।

ছবির টিজানে দেখা গেছে এই জুটির জমজমাট রসায়ন। এরপর থেকেই ছবিটি ঘিরে প্রভাসের ভক্তদের আগ্রহের শেষ নেই। সেই আগ্রহে নতুন রঙ ছড়িয়ে মঙ্গলবার মুক্তি পেয়েছে এই ছবির দ্বিতীয় গান ‘ইন্নিসনি’র টিজার।
মাত্র ৩৬ সেকেন্ডের এই টিজারেও জমেছে প্রভাস ও শ্রদ্ধার কেমিস্ট্রি। নতুন যুগের লাভ অ্যানথেম বলা হচ্ছে এই গানকে।

সোমবার এই গানের একটি পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শ্রদ্ধা কাপুর। ক্যাপশনে লিখে দিয়েছিলেন, ‘এই গান ছুঁয়ে যাবে আপনাদের মন। ছড়িয়ে পড়বে ভালোবাসার জাদু।’

আগামী ৩০ আগস্ট মুক্তি পাবে প্রভাস ও অভিনীত ছবি ‘সাহো’। তার আগে হিন্দি, পঞ্জাবি, তামিল, মালয়লাম এবং তেলুগু চারটি ভাষায় মুক্তি পাবে এই গান। গানটি সংগীত করেছেন এবং সব ভাষায় গেয়েছেন গুরু রানধাওয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com