সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি পালন দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান সরকারের যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী

বন্যার্তদের পাশে দাঁড়াতে চায় জায়েদ খান

  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৩৭০ বার পঠিত

 

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। গতকাল ছিলো তার জন্মদিন। দিনটি ঘিরে ছিলো না কোনো আয়োজন। তারপরও সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায় ভেসেছেন তিনি। অনেকেই ফুল নিয়ে তাকে শুভেচ্ছা জানাতে এসেছেন শিল্পী সমিতিতে।

গতবার জায়েদ খান জন্মদিনে বিএফডিসিতে গরু কেটে অনুষ্ঠান করেন। এবার কেন অনুষ্ঠান করেননি জানতে চাইলে তিনি সিটিজেন নিউজকে বলেন, ‘আমার জন্মদিনকে ঘিরে প্রায় প্রতি বছরই আয়োজন থাকে। এবারও ঘটা করে আয়োজন করার ইচ্ছে ছিলো। কিন্ত তা আর হয়ে উঠেনি। আমাদের দেশের কিছু অঞ্চল বন্যায় প্লাবিত। বন্যায় অনেক মানুষ ঘর ছাড়া। খাবার পাচ্ছেন না। তাদের কষ্টের শেষ নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি- জন্মদিন পালন নয়, বন্যার্তদের পাশে দাঁড়াব। জন্মদিনে যে অর্থ ব্যয় করতাম তা দিয়ে বানভাসি মানুষকে সাহায্য করব। দেশের মানুষের পাশে দাঁড়ানো শিল্পী হিসেবে আমার দায়িত্ব। শিগগিরই আমরা শিল্পীরা মিলে বানভাসি মানুষের সহযোগিতায় এগিয়ে যাব।’

জায়েদ খান অভিনীত ‘বাহাদুরী’ সিনেমার শুটিং শেষ হয়েছে। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি অভিনয়ের তুলনায় চলচ্চিত্র শিল্পী সমিতির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com