সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

উত্তরায় তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার পঠিত

হাফসা আক্তার :

 

 

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে রাজধানীর উত্তরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বিশাল জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ৩টায় উত্তরা ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে আয়োজিত এ সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় আগামী দিনের জনসমাবেশকে সফল, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়—দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন,

“আমরা সবাই ধানের শীষের মালিক। এটি শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। যারা একদিনও বিএনপি করেছে, তারাও এই দলের মালিক।”

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে উত্তরায় যে জনসমাগম হবে, তা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সৃষ্টি করবে। এজন্য নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

এস এম জাহাঙ্গীর বলেন, চেয়ারপারসনের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে স্টেজের সামনে বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হবে, নির্ধারিত দূরত্ব বজায় রেখে কর্মসূচিতে অংশ নিতে হবে এবং কোনো বিশৃঙ্খল আচরণ করা যাবে না।

তিনি সকল নেতাকর্মীদের বিকেল ৪টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত থাকার আহ্বান জানান।

প্রস্তুতি সভা থেকে নেতাকর্মীরা আগামী দিনের জনসমাবেশ সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com