শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত ইরানি ড্রোন-রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলা লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

কেউ মিথ্যা অপবাদ দিলে যাচাই করবেন— এস এম জাহাঙ্গীর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পঠিত

 

হাফসা আক্তার ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মিথ্যাবাদীদের বিশ্বাস করবেন না। যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তাদের মনে রাখতে হবে— আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। জনগণ যদি আপনাদের মিথ্যাবাদী মনে করে, তাহলে ভবিষ্যতে আর সুযোগ দেবে না।”
সোমবার দুপুর ৩টায় উত্তরা ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে তারেক রহমানের সভার মঞ্চের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এস এম জাহাঙ্গীর আরও বলেন, “সত্য ও বাস্তবতার ভিত্তিতে রাজনীতি করতে হবে। বাস্তবতার বিপক্ষে কিছু করলে মানুষ রাজনীতি থেকে আপনাদের ছুঁড়ে ফেলবে। আমার সব রাজনৈতিক দলের প্রতিই শ্রদ্ধা আছে, এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও সম্মান রয়েছে।”
জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাকে চেনেন। গত ৩০ বছর ধরে এই এলাকায় রাজনীতি করছি। দুর্যোগ ও সংকটে আপনাদের পাশে থেকেছি। রাজনীতি করতে গিয়ে ৩২৯টি মামলা মোকাবিলা করেছি, জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি— শুধুমাত্র আপনাদের কথা ভেবে।”
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অপপ্রচার চালায়, আপনারা আগে যাচাই করবেন। যদি অপবাদ সত্য না হয়, তবে যারা অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবেন।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com