বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে:— মন্ত্রী দীপেন দেওয়ান ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’ ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৩,৬৩১ জন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ কুড়িগ্রামে অর্থ সংকটে-চিকিৎসার অভাবে কলেজ কর্মচারীর মৃত্যু

অবৈধ মোবাইল ফোন (হ্যান্ডসেট) ব্যবহারের সুবিধা বন্ধ হচ্ছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৩৬৪ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ: বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন (হ্যান্ডসেট) ব্যবহারের সুবিধা। আজ বৃহস্পতিবার থেকে থেকে নকল-অবৈধ আইএমইআই এর মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তীতে ন্যাশনাল ইক্যুপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে এতথ্য জানা গেছে। এজন্য মোবাইল ফোন কিনতে আইএমইআই যাচাই ও রশিদসহ ফোন কিনতে নির্দেশ দিয়েছে বিটিআরসি।
সম্প্রতি মোবাইল ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিটিআরসিতে আইএমইআই-সংক্রান্ত একটি ডেটাবেজ স্থাপন করা হয়েছে। সেখানে বৈধভাবে আমদানি করা সকল ফোনের আইএমইআই-সংক্রান্ত তথ্য রাখা হচ্ছে।

মোবাইল ফোন অবৈধ বা নকল কি-না তা দেখতে যে কেউ ম্যাসেজে KYD টাইপ করে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে সেটি ১৬০০২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে আইএমইআই নম্বরটি বিটিআরসির ডেটাবেজে সংরক্ষিত রয়েছে কি-না তা জানতে পারবেন।

নতুন মোবাইল কেনার ক্ষেত্রে প্যাকেটের গায়ে লেখা ১৫ ডিজিটের আইএমইআই নম্বর (*#/,. ইত্যাদি বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র ১৫টি নম্বর) এবং ব্যবহৃত মোবাইলের ক্ষেত্রে *#০৬# চেপে প্রাপ্ত ১৫ ডিজিটের আইএমইআই নম্বর পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com