রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় সংস্কার আর ইনসাফের বাংলাদেশ। ৫ আগস্টের পর তারা নতুন করে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর জুলুমবাজদের দেখতে চায় না।

 

আজ শুক্রবার দুপুরে সাভার পৌরসভার মাতৃ বাগান মসজিদ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সরকার গঠন করতে পারলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন এবং বাংলাদেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত করা হবে উল্লেখ করে তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

 

তিনি আরো বলেন, ‘আগামীতে যদি ঋণখেলাপি, চাঁদাবাজ আর জুলুমবাজরাই নির্বাচিত হয়ে সংসদে যায় তাহলে দেশের কোন পরিবর্তন হবে না। এজন্য মানুষ রক্ত দিয়ে গণ অভ্যুত্থান করে নাই।’

 

নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে আর দেশের নিয়ন্ত্রণ করবে জনগণ।’

 

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি’র প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াত ইসলামীর আমির দেলোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল আফজাল হোসেন, সাভার থানা এনসিপি’র আহ্বায়ক জুলকার নাইনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

 

এর আগে সংসদীয় এ আসনের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে দলীয় নেতৃবৃন্দ তাদের কর্মী-সমর্থক নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com