মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৮ আসনকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা হবে;এস এম জাহাঙ্গীর

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

 

ঢাকা-১৮ আসনে বিএনপি ও জনগণের পারস্পরিক আস্থার ভিত্তিতে আগামীর পথচলা এগিয়ে যাবে সে সাথে

ঢাকা-১৮ আসনকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, বিনা স্বার্থে শ্রমজীবী ও কর্মজীবী সাধারণ মানুষ আজ বিএনপি ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছে, যা জনগণের গভীর আস্থারই প্রতিফলন।

শুক্রবার বিকেল ৩টায় উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সামনে আয়োজিত গণসংযোগ কর্মসূচির শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “তারেক রহমান বিগত ১৭ বছর দেশের বাইরে থেকেও আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। জিয়া পরিবার এই দেশের জন্য যে ত্যাগ ও অবদান রেখেছে, তা অন্য কেউ করতে পারেনি। মানুষ বিশ্বাস করে, বিএনপি নির্বাচিত হলে তাদের কল্যাণ নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “ কর্মজীবী মানুষ বিএনপিকে ভালোবাসে বলেই স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তাদের আমাদের ওপর আস্থা আছে, আর আমাদের আস্থা আছে জনগণের ওপর। জনগণ ও বিএনপির এই আস্থার সমন্বয়েই আগামীদিন এগিয়ে যাবে।”

অপরিকল্পিত নগরায়ন নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা ক্ষমতায় গেলে সিটি কর্পোরেশন, রাজউক ও সিভিল এভিয়েশনের সমন্বয়ে একটি পরিকল্পিত নগর গড়ে তোলা হবে।” সমাজের বিভিন্ন অনিয়ম জনগণকে সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধভাবে সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শেখ হাসিনা ষড়যন্ত্রের পরিকল্পনায় সবচেয়ে বড় গডফাদার ছিলেন। কিন্তু তিনি জনরোষের কাছে টিকতে পারেননি। জনরোষে তিনি পালিয়ে গেছেন। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, ভোট ডাকাতির চিন্তা করছে—ইনশাল্লাহ তাদের কোনো লাভ হবে না।”

তিনি আরও বলেন, “ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনগণ মুখিয়ে আছে। আগামী ১২ তারিখ জনগণ ভোটকেন্দ্রে যাবে, ভোটাধিকার প্রয়োগ করবে এবং ভোটের ফলাফল নিয়েই ঘরে ফিরবে। নিজের অধিকার নিজে বাস্তবায়নের জন্য যা যা করা দরকার, জনগণ ও নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনবে।” এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com