শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়! ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও মানবপাচর মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী তিন দিনের রিমান্ডে জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জুনান চাকমা চ্যাম্পিয়ন কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচনে বিজয়ী হয়ে আনন্দ উল্লাস না করে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করলেন জামাল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:

 

“নির্বাচনে বিজয়ী হয়ে আনন্দ উল্লাস নয়”— এ আহ্বান জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল রাজাপুর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেছেন।

 

শুক্রবার (১৩ বেব্রুয়ারি) জুমার নামাজ শেষে রাজাপুর উপজেলা থানা মসজিদে আয়োজিত দোয়া-মোনাজাতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আল-আমিন। মোনাজাতে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে মহান আল্লাহর সাহায্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

 

দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা নির্বাচনে জয়ী হয়ে কোনো উল্লাস নয়, বরং তাঁর আদর্শ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করছি। জনগণের কল্যাণে, গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ জোরদার করতে এবং দেশ ও জাতির জন্য দোয়া অব্যাহত রাখতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com