মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

মশক, বর্জ্য ও জলাবদ্ধতা মোকাবিলায় বিশেষ অভিযান শুরু ডিএনসিসির

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭ বার পঠিত

মশক নিয়ন্ত্রণ জোরদার, বর্জ্য ব্যবস্থাপনা আরও গতিশীল করা এবং আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণে বিশেষ গুরুত্বারোপ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ বুধবার নগরভবনে প্রশাসকের সম্মেলনকক্ষে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ সংক্রান্ত দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, কর্পোরেশনের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর স্বস্তির জন্য মশক নিধন, বর্জ্য অপসারণ এবং জলাবদ্ধতা নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী (গ্রিন অ্যান্ড ক্লিন সিটি) হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রশাসক নির্দেশ দেন, প্রতিদিন তিনবার পরিচালিত মশক নিধন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা সরেজমিনে তদারকি করতে হবে। কোথাও যত্রতত্র বর্জ্য ফেলে রাখা হচ্ছে কি না এবং ড্রেন ও খাল নিয়মিত পরিষ্কার রাখা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপরও জোর দেন তিনি।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শুধু দাপ্তরিক কাজে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রতিদিন নির্দিষ্ট সময়ে মাঠপর্যায়ে উপস্থিত থাকতে হবে। নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ডিএনসিসির কর্মীরা দায়িত্ব ঠিকমতো পালন করছেন কি না, তাও নিশ্চিত করতে হবে।

নিয়মিত খাল ও ড্রেন পরিষ্কার রাখার নির্দেশনা দিয়ে প্রশাসক বলেন, খালগুলো সচল ও পরিষ্কার থাকলে মশার প্রজনন কমবে। একই সঙ্গে বর্ষায় জলাবদ্ধতাও অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে।

এছাড়া এয়ারপোর্ট রোড, মিরপুর রোডসহ সম্ভাব্য জলাবদ্ধতা-প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com