বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪ বার পঠিত

জেলার বেলকুচিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটগামী অপরুপা বাসের সুপারভাইজারকে ৫ হাজার ও পিংকি বাসের সুপারভাইজারকে ২ হাজার টাকা জরিমানা করেছে। আজ ভোর ৬টায় দিকে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

এ সময় মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বাসস’কে বলেন, ঈদে ঘরমুখো মানুষদের কাছ থেকে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে অপরুপা ও পিংকি বাসের সুপারভাইজারকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়েছে। সুপারভাইজারদের সর্তক করা হয়েছে। বাসে দৃশ্যমানস্থানে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com