রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু মেক্সিকোতে মাদক চক্রের গুলিতে মেয়র নিহত দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের জেরে নারী নির্যাতন নাজিরপুরে বৃদ্ধাশ্রমের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

নিউ সাউথ ওয়েলসের কোচ হিসেবে নিয়োগ পেলেন হ্যাডিন

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫ বার পঠিত

নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন। ঘরোয়া শেফিল্ড শিল্ডে এনএসডব্লিউ’র পারফরমেন্সের ব্যর্থতা কাটানোর লক্ষ্যেই হ্যাডিনকে নিয়োগ দেয়া হয়েছে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।

মৌসুমের মাঝামাঝিতে বরখাস্ত হওয়া গ্রেগ শিপার্ডের স্থলাভিষিক্ত হয়েছেন হ্যাডিন।
অস্ট্রেলিয়ার সাবেক দুই টেস্ট অধিনায়ক মার্ক টেইলর ও স্টিভ ওয়াহর জোড়ালো সুপারিশে হ্যাডিন এই নিয়োগ পেয়েছেন বলে গুঞ্জন রয়েছে।

এনএসডব্লিউর সাবেক খেলোয়াড় হ্যাডিন বলেন, ‘ব্যাগি ব্লু পড়ে মাঠে নামা সত্যিই অসাধারণ এক মুহূর্ত ছিল।

আমার ক্যারিয়ারে এই ক্লাবের হয়ে বেশ কিছু অসাধারাণ স্মৃতি রয়েছে। এনএসডব্লিউর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতিভাবান কিছু খেলোয়াড়দের সাথে কাজ করতে মুখিয়ে আছি। দলটিকে এমনভাবে শক্তিশালী ও যোগ্য করে গড়ে তুলকে চাই যাতে সকলে এনএসডব্লিউকে নিয়ে গর্ব করে।’

এর আগে অস্ট্রেলিয়া জাতীয় দলে ড্যারেন লেহম্যান ও জাস্টিন ল্যাঙ্গারের অধীনে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন হ্যাডিন। নতুন এই নিয়োগ তার কোচিং ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করবে। ভারতীয় প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংসে ট্রেভর বেলিসের অধীনেও হ্যাডিন কাজ করেছেন।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে হ্যাডিন ৬৬টি টেস্ট ও ১২৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com