মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

বরিশালে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল মহানগর বিএনপি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৮ বার পঠিত

ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুনের শিকার পরিবারের মাঝে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় বরিশাল মহানগর বিএনপি’র তত্ত্বাবধানে বিএনপির দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হয়।

৫ আগস্ট বরিশালে ফ্যাসিস্ট সরকার ও তার বাহিনীর হাতে গুরুতর আহত হন অসংখ্য নেতা-কর্মী। এরমধ্যে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রকিবুল ইসলাম রিপন, জেলা ছাত্র দলের সহ সভাপতি মো. শহিদুল ইসলাম সোহেল ও মহানগর বাস্তুহারা দলের সভাপতি মো. রফিকুল ইসলামকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার তুলে দেয়া হয়।

প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানের কাছ থেকে উপহার পেয়ে খুশি বিএনপির কর্মীরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপহার বিতরণ অনুষ্ঠানে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার বলেন, স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে গুম, খুনের শিকার পরিবারের মাঝে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের উপহার পাঠিয়েছেন। যা আমরা পৌঁছে দেয়ার কাজ করছি। তিনি বলেন, এতে স্থানীয় নেতা-কর্মীরা আরো উজ্জীবিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। এতে মহানগর বিএনপির অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com