বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গাজীপুর-৫ আসনের জন্য বরাদ্দকৃত নগদ ১০ লাখ টাকা দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের মাঝে বিতরণ করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। সুখে-দুঃখে সর্বদা জনগণের পাশে থাকার এই অটল প্রতিশ্রুতি থেকেই এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভা, উপজেলার ৭টি ও গাজীপুর সদর উপজেলার ১টি মোট ৮টি ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত জনবহুল ও গুরুত্বপূর্ণ গাজীপুর-৫ নির্বাচনী এলাকা।

এই বিশাল জনপদের প্রতিটি ঘরে ঈদের আনন্দ ও উৎসবের আলো পৌঁছে লক্ষে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কালীগঞ্জ সরকারি ডাকবাংলোয় সশরীরে উপস্থিত থেকে নিজ হাতে নির্বাচনী এলাকার ২০০ দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ ১০ লাখ টাকা প্রদান করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৭০০ পিস সিনথেটিক শাড়ি, ১০০ পিস থ্রি-পিস এবং ৫০ পিস হাজি রুমাল সংসদ সদস্যের দিক নির্দেশনা অনুযায়ী নির্বাচনী এলাকার তৃণমূলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেন, সমাজের অবহেলিত এই জনগোষ্ঠীর কথা ভেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের আনন্দ ও উৎসবের আলো পৌঁছে দেওয়ার জন্য ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইতিপূর্বে কোনদিন এভাবে ঈদ উপহার প্রদান করা হয়নি।
এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com