বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান লেবাননে যুদ্ধ তীব্র, টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ভারতীয় শিশুকে উদ্ধার,পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে আরএমপি বোয়ালিয়া থানার পুলিশ ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: সড়ক মন্ত্রী নারীনেত্রী রাফিয়ার মৃত্যুতে প্রতিমন্ত্রী নুরুল হকের শোক লেবাননে ইসরাইলি হামলা, ইরানের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

ভূটানের রাষ্ট্রদূতের রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ৩৩৮ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: ঢাকায় নিযুক্ত ভূটানের রাষ্ট্রদূত সোনাম তোবদেন রাবগিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বুধবার বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রপতি হামিদ বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য খুঁজে দেখা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে জানান, রাষ্ট্রপতি বাংলাদেশ ও ভূটানের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের মধ্যে সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি হামিদ বাংলাদেশ এবং ভূটানের মধ্যকার ঘনিষ্ট সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক অত্যন্ত চমৎকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুভ সূচনা হয়।

রাষ্ট্রপতি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ হিসেবে ভূটান সরকার এবং সেদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও ভূটান বিদ্যুৎসহ কয়েকটি সেক্টরে উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করছে। তিনি সফলভাবে দায়িত্ব পালন শেষ করায় ভূটানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

ভূটানের দূত বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশটির দ্বিপক্ষীয় সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বিগত তিন বছরে এই সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ভূটানের দূত ঢাকায় তার দায়িত্ব পালনকালে সব ধরনের আন্তরিক সহযোগিতা পাওয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞগতা প্রকাশ করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com