শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে বিকেল ৪টা পর্যন্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। রমজান ও ঈদের বিশেষ সময়সূচি শেষে ব্যাংকিং কার্যক্রমও ফিরে যাচ্ছে আগের নিয়মে।

নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রতি বছর রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনে। সে অনুযায়ী, রোজার সময় ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ এক সার্কুলারে রমজানের সময়সূচি নির্ধারণ করেছিল।

সেখানে উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাস শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পূর্বের সময়সূচিতে ফিরে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com