রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বৈশাখী শোভাযাত্রাসহ দেশব্যাপী নববর্ষ উদযাপনে সরকারের নানা কর্মসূচি গ্রহণ বরিশালে হাম, রোবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পালিত বৈ-সা-বি ১৪৩২ উপলক্ষে ইউপিডিএফের শুভেচ্ছা বার্তা পিরোজপুর গাঁজাসহ মাদক সম্রাট সরোয়ার আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পুতিনের সঙ্গে জ্বালানি বিষয়ে বৈঠক করতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া যাচ্ছেন শিক্ষায় নতুন উদ্যোগ : পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস শুরু ভিকারুননিসায় রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর টিভিতে নিজের মৃত্যুর খবর দেখে যা বললেন অভিনেতা দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে

এখন বাংলায় ভাইবার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ৩৫৯ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ: বাংলা ভাষায় নতুন ইউজার ইন্টারফেস (ইউআই) চালু করেছে মেসেজিং অ্যাপ্লিকেশন ভাইবার। এখন থেকে স্মার্টফোন ব্যবহারকারীরা বাংলায় খুব সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

রাকুটেন ভাইবারের জ্যেষ্ঠ পরিচালক অনুভব নায়ার বলেন, ভাইবার বর্তমানে বাংলাদেশে দ্রুত অগ্রসরমাণ চ্যাট অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অন্যতম। ইতিমধ্যে অ্যাপটি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইংরেজির পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর কথা বিবেচনা করে বাংলায় ইউজার ইন্টারফেস চালু করার। যাতে বাংলাদেশের অধিকাংশ মানুষ খুব সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারে।

তিনি বলেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ধারণা নিয়ে আসার। যেন খুব সহজেই অ্যাপটি ব্যবহার করা যায় এবং সেই সাথে এর ব্যবহারকারীর সাথে সম্পৃক্ততা বজায় রাখা যায়।

উল্লেখ্য, ভাইবার ২০১৬ সালে বাংলায় স্টিকার প্যাক চালু করে। এ অ্যাপের স্টিকারগুলোতে বাংলা বিভিন্ন ধরনের ক্যারেক্টর রয়েছে, যা ব্যবহারকারীদের ভাব প্রকাশের ক্ষেত্রে নানা ধরনের ও আকর্ষণীয় স্টিকার সরবরাহ করেছে।

বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত এবং কমিউনিটি পর্যায়ে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাইবার ব্যবহার করে। ব্যবহারকারীরা ভাইবার অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন বিবৃতি ও হালনাগাদ তথ্য পেতে পারে। পাশাপাশি পাবলিক অ্যাকাউন্টের অ্যাডমিন প্যানেলের সহায়তায় বার্তা প্রেরণ এবং গ্রহণের ক্ষেত্রে ওয়ান-অন-ওয়ান মেসেজ পাঠানো যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com