শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

উলিপুরে গণহত্যা দিবস পালিত

  • আপডেট টাইম : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৫ বার পঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সংঘটিত নৃশংস গণহত্যার স্মরণে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলার গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মমিনুল ইসলাম, মাহমুদুল ইসলাম শাহিন, বীর মুক্তিযোদ্ধা আপ্তাব উদ্দিন মণ্ডল, শাখাওয়াত হোসেন, আবু জাফর সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে সংঘটিত ইতিহাসের জঘন্যতম গণহত্যার চিত্র তুলে ধরেন। তারা বলেন, সেই ভয়াল রাতেই নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালিয়ে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করা হয়, যা বিশ্ব ইতিহাসে এক নৃশংস গণহত্যার উদাহরণ হিসেবে চিহ্নিত।

বক্তারা আরও বলেন, জাতির ইতিহাসের এই মর্মান্তিক অধ্যায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com