রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ফারহান-ইভানা জুটির ঈদের ‘তুমিও আমার হতে পারতে’

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
  • ৩৪৯ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদুল আযহা উপলক্ষে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো শর্ট ফিল্ম ‘তুমিও আমার হতে পারতে’। আজব কারখানা নির্মিত এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন এ সময়ের তরুণদের পছন্দের জুটি মুশফিক আর ফারহান ও পারসা ইভানা।

জয় শাহরিয়ার এর গল্প ও চিত্রনাট্যে ‘তুমিও আমার হতে পারতে’ পরিচালনা করেছেন স্বরাজ দেব। লেখার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। এডিট ও কালার করেছেন শাহরিয়ার শাহরুখ। ডি.ও.পি ছিলেন আমির হামজা।
চিরন্তন প্রেমের গল্প আর এই সময়ের প্রেক্ষাপটে এক যুগলের গল্প নিয়েই এই শর্ট ফিল্ম। এ প্রসংগে স্বরাজ দেব বলেন, ‘এই ঈদে বেশ কিছু কাজ করেছি যার মধ্যে এটা স্পেশাল। কারণ এর গল্প ও সবার টীম ওয়ার্ক।’

মুশফিক ফারহান বলেন, ‘এই ঈদে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছি। তাই সবচেয়ে ভালো কিছু কাজও এবার দর্শকরা পাবেন আমার কাছে আশা করি। যার অন্যতম হবে ‘তুমিও আমার হতে পারতে।’

ইভানা বলেন, ‘আমি আর ফারহান জুটি হিসেবে গত এক বছরে বেশ কিছু আলোচিত কাজ করেছি। তাই এখন একদম মনের মত, বিশেষ কিছু না হলে আমরা একসাথে কাজ করিনা। এটা তেমনি একটা বিশেষ কাজ।’

প্রথমবারের মত চিত্রনাট্য লেখার বিষয়ে জয় শাহরিয়ার বলেন, ‘আমি গানের মানুষ। গান লেখার বাইরেও অন্য মাধ্যমে মাঝে মাঝে লিখেছি, তবে এটাই প্রথম চিত্রনাট্য। আমার ভালোই লেগেছে লিখতে। আর গান গুলো যেহেতু আমারই এই কাজে তাই সেটাও সাহায্য করেছে পুরো গল্প সাজাতে। আজব কারখানা ও আজব রেকর্ডসের প্রথম প্রযোজনা যেহেতু তাই আনন্দ ও উৎকণ্ঠা দুটোই বেশি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com