সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ধামইরহাট অবৈধ জালানি ও পেট্রোল তেল মজুদ রাখার দায়ে জরিমানা সহ পেট্রোল তেল জব্দ রাশিয়ার রোস্তোভ অঞ্চলে ড্রোন হামলায় নিহত ১, আহত ৮ স্বাধীনতা দিবসের আলোচনায় আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জার্মানি সফরে সিরিয়ার প্রেসিডেন্ট, যুদ্ধ ও অভিবাসন ইস্যুতে আলোচনা তাইওয়ানের বিরোধী দলের নেতাকে চীন সফরের আমন্ত্রণ জানালেন সি জিনপিং যুক্তরাষ্ট্র ইরানের তেল ও খারগ দ্বীপ নিয়ে নিতে পারে: ডোনাল্ড ট্রাম্প

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা কর্মচারীদের শুরু থেকে ৪০ মিনিট অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থানে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা/কর্মচারীগণকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ক নির্দেশনায় বলা হয়, ইতোপূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় যা রয়েছে

১. প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিসকক্ষে আবশ্যিকভাবে অবস্থান করতে হবে।

২. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।

৩. অফিস চলাকালে শুধু প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।

৪. এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে।

৫. অফিসকক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

৬. অফিসের করিডর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।

৭. অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।

৮. সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা পরিহার করতে হবে।

৯. জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

১০. অফিসকক্ষ, করিডর, টয়লেট, সিঁড়ি, সিঁড়ির হাতল ইত্যাদি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

১১. এসব নির্দেশনা প্রতিপালনের জন্য সব দপ্তর, সংস্থা বা কার্যালয়কে ভিজিল্যান্স টিম (পরিদর্শন দল) গঠন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com