বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নিজ বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ উত্তরায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখল রোধে অভিযান চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বান্দরবানের লামায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মুখ চেপে নির্যাতনের অভিযোগ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৬টি বগি খালে পড়ে গেছে। এ ঘটনায় ঢাকা-সিলেটসহ সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ঘটনাটি গতরাতে মনতলা রেলস্টেশনের পাশে ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের ট্যাংকার থেকে প্রচুর তেল ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শী মোশাররফ মিয়া জানান, শুরুতে কিছু মানুষ তেল সংগ্রহের চেষ্টা করলেও পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে ভারী যন্ত্রপাতি ও ক্রেন ব্যবহার করা হচ্ছে। আখাউড়া রেলওয়ের প্রকৌশলী দল ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
মনতলা স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান গনি জানান, রেলের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করছে এবং বিকেলের মধ্যে আংশিকভাবে লাইন চালুর চেষ্টা চলছে।
এদিকে দুর্ঘটনার কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইন বা নিকটবর্তী সেতুর দুর্বলতা এ ঘটনার কারণ হতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের দাবি উঠেছে।
বর্তমানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com