শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি জলমহালগুলো ইজারা প্রদানের ক্ষেত্রে প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, ‘‘জাল যার জলা তার’ এই লক্ষ্যকে সামনে রেখে আগামীতে দেশের প্রকৃত জেলেদের স্বার্থ মাথায় রেখে জলমহাল ইজারা দেওয়া হবে। প্রবহমান নদী কখনো ইজারার আওতায় আসবে না।’

আজ শনিবার সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি জলমহাল আইন-২০২৬ এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভুমিমন্ত্রী বলেন, বিএনপি জণগণের সরকার। জনগণের জন্যই সব সময় কাজ করে যাবে। তাই অন্যসব বিষয়ের সঙ্গে সরকার প্রকৃত জেলদের স্বার্থ সুরক্ষায় সব সময় সচেষ্ট আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভালবাসা নিয়ে, জনরায় নিয়ে সরকার গঠন করেছে। জনগণের স্বার্থ রক্ষা করাই তাই এ সরকারের মূল লক্ষ্য।

ভুমিমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর এদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন-তিনবার এদেশের প্রধানমন্ত্রী থেকে জনগণের কল্যাণে কাজ করে গেছেন।

তিনি বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক সমস্যার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ায়নি।

ভুমিমন্ত্রী বলেন, জাল যার-জলা তার এই লক্ষ্যকে সামনে রেখে আগামীতে দেশের প্রকৃত জেলেদেরকে জলমহাল ইজারা দেওয়া হবে। প্রবাহমান নদী কখনো ইজারার আওতায় আসবেনা।

ভুমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদের সভাপতিত্বে কর্মশালায় স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলেদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com