সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন জিয়ানগরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হামে আরও দুইজনের মৃত্যু এপ্রিলের ৫দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৫৩.৩ শতাংশ বৃদ্ধি মধ্যপ্রাচ্য যুদ্ধ: বিশ্ব অর্থনীতিতে প্রভাব

জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে দিন দিন জ্বালানি তেলের চাপ বেড়েই যাচ্ছে। তেল নিতে আসা মোটরসাইকেল চালকরা আগের দিন মধ্য রাত থেকে সড়কের ধারে জমান লম্বা সারি। ৫-৬ ঘন্টা অপেক্ষা করার পর চালকরা তাদের বাইকে পেট্রোল পেয়ে কষ্টের কথা ভুলে গিয়ে আনন্দে চলে যান নিজ গন্তব্যে। যানজট কমাতে ও শৃঙ্খলা রক্ষায় চালকদের ড্রাইভিং, রেজিষ্ট্রেশন সহ হিলমেট পরিচিতদেরই কেবল তেল প্রদান করা হচ্ছে। এদিকে জ্বালানি তেল যাতে পাচার করতে না পারে সে লক্ষ্যে সরকারি গোয়েন্দা সংস্থা এন.এস.আই, সরকারের দায়িত্বশীল গোয়েন্দা বাহিনী ধামইরহাটে বিভিন্ন স্থান গুলো নজরদারি অব্যাহত রেখেছে। পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার যৌথভাবে মাঠ পর্যায়ে। বিশেষ করে সীমান্ত এলাকায় জ্বালানি তেল যেন কেউ অবৈধভাবে মজুদ ও পাচার না করতে পারে সে লক্ষে টহল জোরদার করা করা হয়েছে।
ধামইরহাট উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘ধামইরহাটে দুটি পাম্পে পেট্রোল, ডিজেল ও অকটেন বিতরণ সুষ্ঠুভাবে করার লক্ষে জ্বালানি মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, কাউকেই কোন অবৈধ সুবিধা পাম্প মালিকরা যাতে দিতে না পারে সে লক্ষে প্রশাসনের পাশাপাশি সার্বক্ষনিক থানা পুলিশ ও ট্যাগ অফিসার নিয়োগ করা আছে, ট্যাগ অফিসারগণ প্রশাসনের কড়া তদারকিতে তাদের নির্ঘুম দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর সীমান্তে তেল পাচারের বা অবৈধ মজুদের কোন সুযোগই নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com