শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা

  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পঠিত

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনে আলোচনা ও সমালোচনা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে নেতিবাচক মন্তব্যে থেমে যেতে রাজি নন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন অভিজ্ঞতা, উপস্থাপনা এবং সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

উপস্থাপনার নতুন অভিজ্ঞতায় দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে ভাবনা বলেন, ‘না, আমি প্রস্তুত ছিলাম না। কারণ আমি তো জানি না যে আসলে কীভাবে মানুষ রিঅ্যাক্ট করবে। আর যারা নেতিবাচক কথা বলে, তারা সংখ্যায় খুব কম। এখন তাদের জন্য কি আমরা কাজ করব না? এটা তো হতে পারে না, তাই না?’

তার কথায়, ‘আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন ২% মানুষ বাজে কথা তো বলবেই। আপনি কাউকে খুশি করতে পারবেন না ১০০%, রাইট? তো তার জন্য কি আমি বাসায় বসে থাকব? আমি একটা নতুন কাজ এক্সপেরিয়েন্স করব না? অফকোর্স আমি করব।’

সমালোচকদের চেয়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাকেই বড় করে দেখছেন এই অভিনেত্রী। তার ভাষ্যমতে, অধিকাংশ মানুষই তার কাজের প্রশংসা করেছেন। তিনি আরও বলেন, ‘আমাকে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে এই যে আপনারা বলছেন, ভালো হয়েছে। আমি নতুন একটা কাজের সুযোগ পেলাম, আমি কেন করব না? আমি তো আমাদের প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ করতে চাই নেক্সট।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাকে যদি কোনো নির্মাতা বলে যে, এই ক্যারেক্টারটা করতে হবে যে ক্যারেক্টারটা আসলে বাইক চালাতে হবে… অথচ আমি তো রিয়েল লাইফে বাইক চালাতে পারিই না! এখন যদি সে আমার ওপর চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নেই যে- আচ্ছা, এখন আমাকে বাইক চালানো শিখতে হবে এই চরিত্রের জন্য। তো উপস্থাপনাটাও আমার জন্য খুবই নতুন ছিল।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com