শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

“ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পঠিত

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের জেলা পুলিশ আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট টিম বনাম জামালপুর জেলা পুলিশ ক্রিকেট টিমের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ০৮এপ্রিল বুধবার বিকেল ১৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট টিম জামালপুর জেলা পুলিশ ক্রিকেট টিমকে ৮৮ রানে পরাজিত করে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আসাদুজ্জামান শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ)সহ জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও বিজেতা উভয় দলকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে সর্বোচ্চ সেবা প্রদানে পুলিশকে শত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতে হচ্ছে। নিয়মিত এই ধরনের খেলাধুলার আয়োজন পুলিশের মনোবলকে আরো দৃঢ় করবে। তিনি আরও বলেন, আনন্দঘন পরিবেশে খেলাধুলার এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের আরো উজ্জীবিত করবে ও নতুন উদ্যমে জনগণের সেবায় কাজ করার প্রেরণা যোগাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com