শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

নবম শ্রেণী পর্যন্ত তিনবার ফেল করেছিলেন অক্ষয়?

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পঠিত

বিনোদন ডেস্ক: মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয় কুমারের সিনেমা ‘ভূত বাংলা’। গা ছমছমে অদ্ভূতুড়ে সব ঘটনাবলীর সঙ্গে দমফাটা হাসি আর প্রেম-রোমান্সের মিশেলে নির্মিত হয়েছে সিনেমাটি।

এই সিনেমার মাধ্যমে আগামী ১৭ এপ্রিল দর্শকের সামনে নতুনভাবে হাজির হবেন বলিউডের ‘খিলাড়ি’। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত অক্ষয় কুমার।

জনপ্রিয় অনুষ্ঠান ‘হুইল অব ফরচুন’ সঞ্চালনার সময় দর্শকসারিতে উপস্থিত শৈশবের বন্ধু জিনেশকে পরিচয় করিয়ে দিতে গিয়ে পুরোনো স্মৃতিচারণ করেন তিনি। এ সময় অক্ষয় জানান, কিন্ডারগার্টেন থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সময়ে তিনি তিনবার ফেল করেছিলেন।  তিনি বলেন, ‘আমরা কেজি থেকে একসঙ্গে পড়েছি। আর কেজি থেকে নবম শ্রেণির মধ্যে আমরা তিন-তিনবার ফেল করেছি।’

হাস্যরসের ছলে নিজের ব্যাকবেঞ্চার পরিচয়ের কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি বলেন, পড়াশোনার চেয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটাতেই বেশি আগ্রহ ছিল তার। বন্ধুকে উদ্দেশ করে মজার ছলে বলেন, ‘তুমি কেন ফেল করলে? আমার সঙ্গে সময় কাটানোর কারণেই!’

তবে শিক্ষাজীবনের এই ব্যর্থতা তাকে দমিয়ে রাখতে পারেনি। পরবর্তী সময়ে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে বলিউডে নিজের অবস্থান গড়ে তোলেন তিনি।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। প্রিয়দর্শন পরিচালিত নতুন ছবি ‘ভূত বাংলা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, পরেশ রাওয়াল ও রাজপাল যাদব।

ছবিটি প্রথমে ১৫ মে মুক্তির কথা থাকলেও পরবর্তীতে মুক্তির তারিখ এগিয়ে এনে ১৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com