শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উলিপুর ও চিলমারী উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৬ লাখ

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ভাটার কিলন গুঁড়িয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব ভাটার মালিকদের ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে এক্সকেভেটর দিয়ে একের পর এক অবৈধ ভাটার কিলন ভেঙে ফেলা হয়। এতে এলাকায় তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় এসব ভাটার কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট, বায়ুদূষণ ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে উঠেছিল।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার গুনাইগাছ এলাকার মেসার্স একেএম ব্রিকসে ৪ লাখ ৫০ হাজার টাকা, তবকপুরের মেসার্স এইচবিইউ ব্রিকসে ৫ লাখ টাকা, চিলমারীর কিষামাতবানু এলাকার মেসার্স ওয়ারেস ব্রিকসে ২ লাখ ৫০ হাজার টাকা এবং মৌজাখানা এলাকার মেসার্স এসএন ব্রিকসে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ১৬ লাখ টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১৩, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান কেবল শুরু— পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বায়ুদূষণ রোধ ও পরিবেশ রক্ষায় এমন অভিযান ধারাবাহিকভাবে আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com