শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল অপরাধীদের জন্য কঠোর বার্তা ঘুম হারাম করে দেব’—দুই থানার ওসি আদালতের স্থগিতাদেশ অমান্য: দুমকিতে শশুর-জামাতার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের অভিযোগ। উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত -১ , আহত -৪ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক শিশুদের হাম হলে যেসব খাবার দেবেন ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল ইস্টার যুদ্ধবিরতির আগে রুশ হামলায় ইউক্রেনে নিহত ২ ইরান আলোচনায় যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

অপরাধীদের জন্য কঠোর বার্তা ঘুম হারাম করে দেব’—দুই থানার ওসি

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছেন কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম এবং ত্রিশাল থানার নবনিযুক্ত ওসি মনসুর আহম্মদ। দায়িত্বশীলতা, কৌশল ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দুই থানাতেই ইতিবাচক পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, এই দুই কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর মাদককারবারি, ছিনতাইকারী ও চাঁদাবাজদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমেছে। ময়মনসিংহ নগরীর বাসিন্দা এক শিক্ষিকা আসমা বলেন, “ওসি শিবিরুল ইসলাম যোগদানের পর নগরীর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।”

জানা গেছে, কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম নিয়মিত রাতভর অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, চোর, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেফতার করছেন। তার এ তৎপরতা নগরজুড়ে প্রশংসিত হচ্ছে।

ওসি শিবিরুল ইসলাম বলেন, “ডিআইজি আতাউল কিবরিয়া ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় আমরা আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছি। নগরবাসী যাতে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। অন্যায়কারী ও চাঁদাবাজদের জন্য কোতোয়ালি থানাধীন কোথাও নিরাপদ স্থান হবে না।”

অন্যদিকে, ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মদ দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখছেন। এর আগে জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় কর্মরত থাকাকালে তিনি মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই ও ডাকাতি দমন এবং পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে সফলতা দেখান।

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি নেতা আজিজুল ইসলাম বলেন, “ওসি মনসুর আহম্মদ অত্যন্ত মেধাবী ও দক্ষ কর্মকর্তা। তার সময়ে দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছিল। ত্রিশালেও তিনি সফল হবেন বলে আশা করছি।”

ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিন সরকার বলেন, “তিনি একজন পরিশ্রমী ও কৌশলী কর্মকর্তা। তার নেতৃত্বে ত্রিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আমাদের বিশ্বাস।”

ওসি মনসুর আহম্মদ বলেন, “এর আগে ত্রিশালে দায়িত্ব পালনকালে এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মাদক উদ্ধার, রাজনৈতিক মামলার আসামি আটক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতি নিয়ন্ত্রণে কাজ করেছি। এবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।”

তিনি আরও বলেন, “ত্রিশালের মানুষ শান্তিপ্রিয়। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব।”

সংশ্লিষ্টদের মতে, দুই থানার ওসির আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপে ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com