শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
India’s safe National motherhood day observed in West Bengal জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু খাল দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি : পানিসম্পদ মন্ত্রী ‎উত্তরা পূর্ব থানায় কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত ‎নৈতিক সমাজ গঠনে কুরআনের জ্ঞান অপরিহার্য — ড. রেজাউল করিম বিশ্বকাপের আগে দল নির্বাচনে ধারাবাহিকতার ওপর জোর দিয়েছেন বাশার অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান: ক্রীড়া প্রতিমন্ত্রী

থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার মেগাস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জানা নয়াগান’ মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে। পাইরেসির এই থাবায় বড়সড় ক্ষতির মুখে পড়েছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কমল হাসান ও চিরঞ্জীবীর পর এবার এই পাইরেসি চক্রের বিরুদ্ধে সরব হয়েছেন সুপারস্টার রজনীকান্ত ও বিজয় দেবেরাকোন্ডা।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা কমল হাসান ও চিরঞ্জীবী। তাদের পর এবার এই পাইরেসি চক্রের বিরুদ্ধে সরব হয়েছেন সুপারস্টার রজনীকান্ত ও বিজয় দেবেরাকোন্ডা। অনেকে আবার পাইরেসির এ ঘটনায় দেশটির সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করছেন।

পাইরেসির ঘটনায় সরাসরি সরকারের সমালোচনা করেছেন রজনীকান্ত। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যদি কঠোর হাতে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড দমন না করে, তবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কখনো পাইরেসির ক্ষতি থেকে নিস্তার পাবে না।

থালাপতির সিনেমার ক্লিপ ফাঁস হওয়াকে ‘বিস্ময়কর ও অত্যন্ত বেদনাদায়ক’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংস্থার উচিত এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। সরকারের উচিত অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

এদিকে বিজয়ের সঙ্গে ঘটা এই ঘটনায় নিজের পুরনো তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে ক্ষোভ উগরে দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। জানান, ক্যারিয়ারের শুরুতে তার সঙ্গেও এমনটি ঘটেছিল, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘জানা নয়াগান’ ফাঁস হওয়ার ঘটনাটি আমাকে কষ্ট দিয়েছে। যখন এমন কিছু ঘটে, তখন মনে হয় সব আশা শেষ হয়ে গেছে। এটা শুধু একজন অভিনেতার বিষয় নয়; একটি সিনেমার সঙ্গে পরিচালক, প্রযোজকসহ আরও অনেকের পরিশ্রম ও স্বপ্ন জড়িয়ে থাকে, যা ঝুঁকির মুখে পড়ে যায়।

উল্লেখ্য, গত শুক্রবার ‘জানা নয়াগান’-এর নির্মাতারা সামাজিক মাধ্যমে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেখানে তারা দর্শকদের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন ফাঁস হওয়া অংশ কেউ না দেখেন এবং সেটি কোথাও শেয়ার না করেন। পাইরেসি রুখতে তারা আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com