শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

দক্ষিণ এশীয় যুব টেবিল টেনিসে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

 

দক্ষিণ এশীয় যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যুব দলের ঐতিহাসিক সাফল্যে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (HSIA) এ সংবর্ধনা প্রদান করা হয়।

ভারতের সিমলায় অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে প্রতিকূল আবহাওয়া ও কঠিন পরিবেশের মধ্যেও বাংলাদেশ যুব দল দেশের হয়ে এ পর্যন্ত সেরা সাফল্য অর্জন করে। দলটি অনূর্ধ্ব-১৯ ছেলেদের দলগত বিভাগে স্বর্ণপদক এবং ডাবলসে রৌপ্যপদকসহ মোট আটটি পদক জিতেছে, যা দেশের টেবিল টেনিস অঙ্গনে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিমানের বৈমানিক ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ বলেন, প্রতিকূল আবহাওয়া, তীব্র ঠান্ডা ও উচ্চতার চ্যালেঞ্জ সত্ত্বেও খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। তাদের শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা দেশের জন্য গর্বের বিষয়।

দলের অধিনায়ক ও খেলোয়াড়রা বিমানের এই উষ্ণ সংবর্ধনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতির মাধ্যমে দেশের জন্য বড় সাফল্য বয়ে আনতে চান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তারা সবসময় পাশে থাকবে এবং ক্রীড়াবিদদের সাফল্যে অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com