ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু পঞ্চগড় সীমান্তে ২ মা/দক কারবারি আ/টক ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ সারাদেশ ব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবক দলের বিক্ষোভ মিছিল একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৭ বছরের শিশুকন্যা আহত

শেলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সাবেক তথ্যমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ড. মিজানুর রহমান শেলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাত ১০টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত শোক বার্তায় ফখরুল বলেন, ড. মিজানুর রহমান শেলীর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও সমব্যাথী। একজন গুণী, সুশিক্ষিত, সংস্কৃতবান ও রুচিশীল মানুষ হিসেবে তিনি সর্বমহলে সমাদৃত ছিলেন। তিনি ছিলেন রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গবেষণার পাশাপাশি সংবাদ মাধ্যমের সঙ্গেও জড়িত ছিলেন।

বিএনপি মহাসচিব বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী ড. মিজানুর রহমান শেলী সাহিত্যের নানা বিষয়ের চর্চা করতেন। তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও আলোকিত মানুষ। একজন সুলেখক হিসেবেও তিনি খ্যাতিমান ছিলেন। স্বদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকে তিনি যেসব পেশার সাথে কাজ করেছেন, সেসবের প্রত্যেকটিতে দক্ষতা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন। তিনি সমাজসেবার নানা কাজের সাথেও যুক্ত ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ। মিজানুর রহমান শেলীর মতো একজন বরেণ্য শিক্ষাবিদের মৃত্যু দেশের জন্য বড় ধরনের ক্ষতি।

ফখরুল বলেন, আমি মরহুম ড. মিজানুর রহমান শেলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম

শেলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন ফখরুল

আপডেট টাইম : ১১:৪২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০১৯