মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

জেলার দাউদকান্দি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত জনের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে নিহতদের দাফন-কাফনের খরচ হিসেবে পরিবার প্রতি ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসা সহায়তায় ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে।

দাউদকান্দি থানা পুলিশ সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় চট্টগ্রামমুখী একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয় এবং আরও ছয় জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। তারা কম খরচে যাতায়াতের জন্য ট্রাকে করে কাজের সন্ধানে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের পুত্র আফজাল হোসেন (৩৫), আলমের পুত্র সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের পুত্র সালেক (৪৫), বিরামপুর উপজেলার ভাইঘর এলাকার পলাশের পুত্র সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের পুত্র আবু হোসেন (৩০) এবং রাকিবুল্লাহর পুত্র আব্দুর রশিদ (৫৫)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com