রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার মোঃ আব্দুল ওহাব মন্ডল: শিক্ষা, রাজনীতি ও জনসেবায় পরিচিত এক ব্যক্তিত্ব হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সালাতু সালাম স্বয়ং আল্লাহ তাআলার আমল জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা লেবানন থেকে ২টি ড্রোন আঘাত হেনেছে ইসরাইলে: সামরিক বাহিনী অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম তরুণ সমাজ এবারের বাজেটকে ‘সৃজনশীল অর্থনীতির’ বাজেট বলছে

বিরল রেকর্ড গড়ার সম্ভাবনায় পিএসজি

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাধারী পিএসজি আবারও নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে। ছয়বারের শিরোপাজয়ী লিভারপুলকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা সেমিফাইনালের মঞ্চে উঠে গেছে।

গতকাল (মঙ্গলবার) ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়েছে তারা।

অ্যানফিল্ডে ২-০ গোলের জয়ে দুই লেগে ৪-০ ব্যবধানে শেষ চারে পিএসজি। ইউরোপের সর্বকালের শীর্ষ বিজয়ী রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে শিরোপা ধরে রাখার বেশ কাছে তারা।

কোচ লুইস এনরিকে বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখা কঠিন, আমরা সেটা জানি। আবারো আমরা এখানে এবং এই সুযোগগুলোর বেশিরভাগ কাজে লাগাতে হবে।’

ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে দ্বিতীয়ার্ধে দুটি গোল করে লিভারপুলের স্বপ্ন চুরমার করে দেন। তারা সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ কিংবা মাদ্রিদের মুখোমুখি হবে।

নকআউট পর্বে পিএসজি টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল। এছাড়া প্রথম ফরাসি ক্লাব হিসেবে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে তারা।

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখা বিশেষ কিছু এবং পিএসজি সেই কীর্তি গড়ার বেশ কাছে। ২০১৬-১৮ পর্যন্ত মাদ্রিদ হ্যাটট্রিক শিরোপা জিতেছিল। কিন্তু ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ নামধারণের পর তারা ছাড়া আর কোনো দল টানা দুইবার ট্রফি জিততে পারেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com